Tuesday, August 18

বায়েজিদে অসহায় অসচ্ছল পারিবারের মাঝে রমজানের উপহার পৌঁছিয়ে দিলেন হকার্স লীগ সভাপতি আনোয়ার

0

সালমান বিন ফারুক : মরনব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে মৃত্যুর মিছিল। এই ভয়ানক থাবা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও।

বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য সারাদেশে চলছে সরকারের অঘোষিত লকডাউন।

দেশে যখনই এ অবস্থায় বিরাজ করছে তখন সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের বিপদের শেষ নেই। মাস খানেক ধরে বাংলাদেশের অসচ্ছল পরিবার গুলোতে চলছে নিদারুণ কষ্ট।

এ কষ্ট দূর করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছে দরিদ্র পরিবার গুলোর মুখে হাসি ফুটাতে।যদিওবা অনেক পরিবারের কাছে এ ত্রাণ অপ্রতুল।

এমন দুঃসময়ে অসহায়, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের সিটির বায়েজিদ বোস্তামী থানা হকার্স লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি শতাধিক অসহায়,অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেন। তার ক্ষুদ্র এই উপহার প্যাকেটে যা ছিল ৫কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি ড্রামচিপ ছোলা, ১ লিটার তেল,১ কেজি পেয়াজ, ১ কেজি মুড়ি,১ প্যাকেট লবন, ১ টি সাবান ।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন “যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন অসহায়, অসচ্ছল পরিবারের পাশে থাকব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.