
ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মহানগর বায়েজিদ বোস্তামী থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। বায়েজিদ থানার এসআই সালাউদ্দিন খান নোমানের এর নেতৃত্বে এবং তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৫ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ কাঁচাবাজারস্থ তালতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ছিনতাইকারী অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ রাহাত (২৫) ও মোঃ রাশেদ (৩৭) কে ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় এলজি (অস্ত্র), ১টি নীল রংয়ের শর্টগানের কার্তুজ, ১টি টিপ ছোরা এবং ১শত ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান খোন্দকার এবং পুরো থানা কতৃপক্ষ মোঃ সালাউদ্দিন খান নোমান ও তার সঙ্গীয় ফোর্সদের ধন্যবাদ জানিয়েছেন।