ষ্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম মহানগর বায়েজিদ বোস্তামী থানার বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, ওসি (তদন্ত) প্রিটন সরকার ও এসআই গোলাম মোঃ নাসিম হোসেন এর নেতৃত্বে এবং তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়াস্ত বাবুল সাহেবের মাঠের শেষ প্রান্তে উন্মুক্ত স্থানে আসামীরা ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ একত্রিত হয়। উক্ত স্থান থেকে অভিযান পরিচালনা করিয়া মোঃ রুহুল আমিন (২১), মোঃ জাবেদ প্রকাশ ভাগ্নে জাবেদ(৩১), মোঃ আব্দুল কাদের সুজন (২৯), মোঃ তুহিন প্রকাশ তুফান (২৮), রায়হান আহম্মেদ রনি (২০) কে আটক করা হয়। তাদের হেফাজত হইতে ৫ টি একনালা বন্দুক, ৫টি কার্তুজ, ষ্টিলের তৈরী ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে।