ইব্রাহিম হোসেন রাকিব :
চট্টগ্রামে বায়েজিদ থানার বিশেষ অভিযানে ২ হাজার ৪ শত ৬৫ পিস অবৈধ ইয়াবা সহ ৫ জন কে আাটক করা হয়েছে। এএসআই দিপংকর কুমার শীল সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ই অক্টোবর রাত আনুমানিক রাত ১ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন তারা কোম্পানীর গেইটস্থ পাকা রাস্তার উপর হইতে অবৈধ ইয়াবা ব্যবসায়ী আব্দুল খালেক (১৮), মোঃ সাইফুল ইসলাম (১৮), মোঃ একরাম হোসেন (১৯), আলিফ উদ্দিন (২০) দেরকে গ্রেফতারের পূর্বে তাদের হেফাজত হইতে ১৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে রাত ২ ঘটিকার সময় অত্র বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন চাঁদনী সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ ইয়াবা ব্যবসায়ী মোঃ সৈয়দ (৩৬) কে গ্রেফতার এবং তার হেফাজত হইতে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করেন। দুই পর্যায়ে সর্বমোট ২৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থাকেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হইছে। ধন্যবাদ এএসআই দিপংকর কুমার শীলসহ সঙ্গীয় অফিসার ফোর্সদের।