বিএনপিকে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন সিইসি: আলাল

0

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

আলাল বলেন, খুলনা সিটি নির্বাচনের মতো গাজীপুর সিটি নির্বাচনের শুরু থেকেই সেখানকার পুলিশ সুপারকে প্রত্যাহার করার কথা বললেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, আমাদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য আছে তাতে, পুলিশ, ডিবি পুলিশ ও সাদা পোশাকপরা পুলিশের নেতৃত্বে ২১টি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেক জায়গায় আমাদের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছে।

আলাল আরও বলেন, আমাদের অভিযোগ গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি। তারা কোনও পদক্ষেপ না নেয়নি। তাই সে কথাটিই প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি।

ক্ষোভ প্রকাশ করে আলাল বলেন, ইসির মোবাইল টিম, মনিটরিং টিম থেকে আমরা কোনও সহযোগিতা পাচ্ছি না।
প্রতিনিধি দলে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.