Saturday, August 29

বিএনপির কার্যালয়ের পাশে ৫টি ককটেল বিস্ফোরণ

0

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় আজ সোমবার এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় আলী আশরাফ মামুন নামের একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। তবে কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

পল্টন থানার এসআই সেলিনা পারভীন জানান, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। আশপাশের এলাকায় পুলিশ তল্লাশি করছে। বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে বেলা সাড়ে ১১টায় কাকরাইলের স্কাউট ভবনের দিক থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কার্যালয়ের সামনে আসে। এরপরে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.