করনীয় ঠিক করতে বৈঠকে বসবেন বিএনপির শীর্ষ নেতা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের এ বৈঠক ডাকা হয়েছে। আজ(শুক্রবার) বিকেল সাড়ে চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হতে পারে।