Saturday, August 22

বিএনপি অরাজকতা করলে সমুচিত জবাব দেওয়া হবে-ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এছাড়া ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, জাতীয় গণতান্ত্রিক দল, জাতীয় পার্টি-জেপি, জাতীয় যুব সংহতিও শ্রদ্ধা জ্ঞাপন করে। এছাড়া তিন নেতার মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.