Tuesday, September 1

বিএনপি কার্যালয়ে তালা দিলেন ‘বয়স্ক’ ছাত্রদল নেতারা

0

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছেন ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নির্দেশে গেলো ৩ জুন পুরোনো কমিটি বিলুপ্ত করে ছাত্রদল।
আগামী ৪৫ দিনের মধ্যে নতুন কমিটি দেওয়ার ঘোষণা আসে ছাত্রদলের পক্ষ থেকে।
ছাত্রদলের নতুন কমিটিতে থাকতে হলে ২০০০ সালের পরে এসএসসি পাস শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। এমন নির্দেশনা দেয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ২০০০ সালের আগে এসএসসি পাস করা ছাত্রদল নেতারা।
কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, ইশতিয়াত রহমান কবির, যুগ্ম সম্পাদক আবুল হাসান, মফিজুর রহমান আশিক ও যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল সকাল ১১টার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ভবনের গেটে তালা দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.