Wednesday, September 2

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসাদুজ্জামানের মৃত্যু

0

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তার স্ত্রী ইয়াসমিন আসাদ জানান, বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আসাদুজ্জামান আসাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন। মঙ্গলবার বিকালে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।

বুধবার জোহরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.