‘বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা যে দাবি করেছেন তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়, বানচালের জন্য।’ এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। নির্বাচন এক ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণই তা প্রতিহত করবে। কারণ সাধারণ মানুষ নির্বাচন চায়।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পনা নিয়ে তারা পুলিশেরে ওপর হামলা চালিয়েছে। এটা তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে। আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না।’