Thursday, August 6

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের শুনানি বৃহস্পতিবার

0

আগামী বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলার। আদালতে মির্জা ফখরুলের জামিন দ্রুত শুনানির আবেদন জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ বিএনপির আইনজীবীরা। তখন আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টা সময় নির্ধারণ করেন।

আজ বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

গত ২ নভেম্বর একই আদালতে জামিন আবেদন দাখিল করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.