ষ্টাফ রিপোর্টার:
বিএসটিআই এর উদ্যোগে ৫০তম বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে ১৪ অক্টোবর আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক ইঞ্জিঃ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং বিএসটিআই এর উপ-পরিচালক (মেট) মোঃ শওকত ওসমান এর সঞ্চালনায় উক্ত আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ জেড এম শরীফ হোসাইন, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসআরএম এর ব্যবস্থাপক মোঃ ইমরুল কায়েস, সিএনএফ এজেন্ট এসোসিয়েশন এর প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক মোঃ জয়নুল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ এবং মান সম্পন্ন খাদ্য অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু এবং গড় আয় দুটোই বেড়েছে। এদিকে বাংলাদেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে মান সম্পন্ন খাদ্য পন্য উৎপাদনে ব্যবসায়ী ও উৎপাদকদের আপোষহীন ভাবে কাজ করার বিকল্প নাই।