বিকেলের নাস্তায় কুমড়ো ফুলের বড়া

0

বৃষ্টির দিনে গরম গরম নাস্তা ছাড়া যেন বিকেলটি জমেই না। আর যদি নাস্তাটি হয় মুচমুচে, ভাঁজাপোড়া, তাহলে আর লোভ সামলায় কে! তাই আজকের আয়োজনে থাকছে কুমড়ো ফুলের বড়ার রেসিপি। সহজেই কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই নাস্তা। এক নজরে দেখে নিন রেসিপিটি-

উপকরণ :

  • চালের গুঁড়া- চার চামচ
  • বেসন- চার চামচ
  • পিঁয়াজ কুঁচি- একটা মাঝারি আকারের
  • ধনেপাতা কুঁচি- এক চামচ
  • কাঁচামরিচ কুঁচি- দুই-তিনটি
  • হলুদ গুঁড়া- এক চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • তেল- পরিমাণ মতো

যেভাবে তৈরি করবেন:
একটি পাত্রে চালের গুঁড়া ও বেসন নিন। এর মধ্যে পিঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, ধনেপাতা ও লবণ দিন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মেশান। প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মিশ্রণের মধ্যে কুমড়ো ফুল ডুবিয়ে তা একে একে তেলে ছাড়তে থাকুন।

হালকা বাদামি না হওয়া পর্যন্ত এপিঠ ওপিঠ করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া। গরম গরম মুচমুচে বড়া পরিবেশন করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.