Thursday, August 27

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে আজ রোববার (৯ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত কোনও দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।
সর্বশেষ গত ২৫ এপ্রিল ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী।
ত্রিদেশীয় সফর শেষে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠক করেন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন তিনি।

সৌদি আরবে তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী গত ৩ জুন ত্রিদেশীয় সফরের দ্বিতীয় গন্তব্য জেদ্দা থেকে ফিনল্যান্ডের হেলসিংকি পৌঁছান।
সৌদি আরবে তিন দিনের সফরকালে তিনি বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয়নবী হযরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন।
প্রধানমন্ত্রী গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। এই সফরে জাপানের সঙ্গে ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি সম্পন্ন হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.