Sunday, September 20

বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট প্রকাশের সময় বাড়ল ৩ দিন

0

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।

আজ রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি গেজেট প্রকাশে সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে গেজেট প্রকাশের নতুন দিন ধার্য করেন।

কয়েক দফা সময় বাড়ানোর পর গত ৩ ডিসেম্বর গেজেট প্রকাশে সরকারকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। কিন্তু আজ রবিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৩ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আদেশ দেন।

প্রসঙ্গত, গেজেট প্রকাশের জন্য সময় চেয়ে বেশ কয়েকবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রতিবারই আদালত এসব আবেদন মঞ্জুর করেন, যার ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.