Tuesday, September 22

বিচারপতি নিয়োগে আইন প্রনয়নের কাজ চলছে : আইনমন্ত্রী

0

বিচারপতি নিয়োগের বিধিমালা তৈরীর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এটি শিগগিরি মন্ত্রীসভায় উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে বার কাউন্সিলের সদন বিতরন অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। একই অনুষ্ঠানে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সততা এবং দক্ষতার সাথে কাজ করতে নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

২০১৩ সালে তালিকাভুক্ত আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বার কাউন্সিল। এসময় নবীন আইনজীবীদের অভিনন্দন জানান অগ্রজরা।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচারপতি নিয়োগে আইন প্রনয়নের কাজ চলছে। মন্ত্রিসভায় তা শিগগিরি উত্থাপন করা হবে।

একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবীন আইনজীবীদের প্রতি আহবান জানান, সততা ও দক্ষতার সাথে কাজ করে যাওয়ার।

ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব তুলে ধরে এব্যাপারে নিষ্ঠার সাথে কর্তব্য পালনের আহবানও জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.