বিচারহীনতার সংস্কৃতির কারণেই প্রকাশ্যে একের পর এক হত্যাকান্ড ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘হত্যাকারীরা রেহাই পেয়ে যাওয়ায় এখন শুধু বিএনপি নয়, সরকার দলীয় নেতাকর্মীরাও খুন হচ্ছে। আর পুলিশ শুধু হত্যাকারীদের আটকের প্রতিশ্রুতি দিচ্ছে।’