Wednesday, September 2

বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর সুযোগ দিলো রাজউক

0

ভাঙার জন্য সিলগালা করা রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবনের ভেতরে আটকে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেয়ার সুযোগ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। বৃহস্পতিবার সকাল নয়টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক প্রশাসন সিলগালা করা তালা খুলে দেন।
এরপর প্রতিষ্ঠান গুলোর কর্মকর্তা কর্মচারি ও শ্রমিকরা মালামাল সরিয়ে নিতে শুরু করেন।

জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা আসে উচ্চ আদালত থেকে। সেজন্য ভবনটি ছাড়তে গত ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় দিয়েছিল আদালত।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ওই ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।
সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দেয় আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামে রাজউক।

বিজিএমইএ ভবন ছাড়তে আদালতের দেয়া সময় ১২ এপ্রিল শেষ হয়। এর পর গত মঙ্গলবার ভবনটি সিলগালা করে দেন রাজউকের নির্বাহী ম্যাজেস্টেট।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক প্রশাসন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবারও মালামাল সরিয়ে নিতে সময় দেয়া হয়েছে। এর মধ্যে শেষ না হলে রাজউকের কাছে আবার নতুন করে আবেদন করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.