বিজিবি’র কতৃক দাইনুর সীমান্ত থেকে ২৯ বোতল মাদক উদ্ধার

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় দাইনুর বিওপির টহলদল ২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। ২৪ শে আগষ্ট ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় দাইনুর বিজিবি’র টহলদল বিকেল সাড়ে ৫টায় সীমান্তের মোল্লাপাড়া এলাকায় টহল দেয়ার সময় চোরাকারবারীরা বিজিবি’র টহলদলকে দেখে মোল্লাপাড়া মাঠে ২৯ বোতল ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যান।

বিজিবি’র টহলদল সেখান থেকে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটক কৃত মাদকের মুল্য ২০হাজার ৩শত টাকা ।
মাদক উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম)সাথে কথা বললে তিনি আটকের কথা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.