বিজিবি কতৃক ১৩৫বোতল ভারতীয় মাদক উদ্ধার

0

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সদর উপজেলার অধীনস্থ দাউদপুর বিওপির টহলদল ৯৪ হাজার  ৫শত টাকার ১৩৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল আটক করেন।

২রা সেপ্টেম্বর রাত ২.৩০মিনিটে ফুলবাড়ী ২৯ বিজিবি’র বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দাউদপুর বিওপির টহলদল নিজের দায়িত্ব পুর্ন এলাকার শুন্যলাইন হতে আনুমানিক ৩শত গজ বাংলাদেশের অভ্যান্তরে চন্ডিপুর মাঠের মধ্যে মালিক বিহিন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।

এ ব্যাপারে মাদক উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম)এর সাথে কথা বললে তিনি মাদক আটকের কথা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.