কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: “সর্বক্ষেত্রে বাঙালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে” এই স্লোগান কে সমানে রেখে লামা বনফুর বি.জি.বি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারীর দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান,সহ-সভাপতি মাওলানা ইলিয়াস,পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামসহ পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কিছু কুচক্রী মহল বান্দরবান থেকে বিজিবি ক্যাম্প সরানোর জন্য তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় তারা বিজিবিকে সরানোর জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবীসহ বান্দরবানের বোমাং রাজার কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ বাতিলেরও দাবি জানান।