Sunday, August 16

বিজিবি দেখে পালিয়ে গেল প্রাইভেট রেখে পাচারকারীরা, ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।শনিবার বিকেলে শার্শার কায়বা সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালাননি উদ্ধার করা হয়। করোনা ভাইরাসের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী অব্যাহত রাখায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান জানান,গোপন সংবাদে জানা যায় বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান ভারত থেকে এনে পাচার করা হবে। এমন খবরের ভিত্তিতে বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেয় বিজিবিসেই সাথে নজরদারিও বাড়িয়ে দেয়। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-০৭২৬) ওই স্থানে এলে বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।পরে ওই প্রাইভেটকারের মধ্য থেকে বিমেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.