Thursday, August 20

বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস

0

লালমনিরহাট প্রতিনিধিঃ যার নেতৃত্বে লালমনিরহাট থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্থানি সেনারা- সেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ইলিয়াস হোসেন চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সদর হাসপাতালে মৃত্যুবরন করেন। এর আগে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যা পরিবার।

জানাগেছে, উনিশ শত একাত্তরের ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়। ওই দিন যার নেতৃত্বে জেলা শহর চারদিক থেকে ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা, যার নেতৃত্বে তুমুল প্রতিরোধের মুখে পড়ে লালমনিরহাট থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্থানি সেনারা- সেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ইলিয়াস হোসেন চলে গেলেন না ফেরার দেশে।

দীর্ঘ দিন কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল। এদিকে তাঁর মৃত্যুতে পুরো জেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারাসহ সাধারণ মানুষ ছুটে যান শহরের টিউমল পাড়াস্থ তার নিজস্ব বাসভবনে। সমবেদনা জানান তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা, নাতি-নানী, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর শহরের নিউ কলোনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে রাষ্টীয় মর্যাদায় তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.