Saturday, August 22

বিজয় দিবসের নাটকে নাঈম ও মিম

0

বিজয়ের মাস ডিসেম্বর। টানা ৯ মাস যুদ্ধ করার পর এই ডিসেম্বর মাসেই হানাদার বাহিনী থেকে স্বাধীনতা পায় বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে নতুন একটি দেশের উদয় হয়।

তাই ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে চ্যানেলগুলোতে প্রচার হয় নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। এবারের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে নাটক নির্মাণ করছেন মান্নান হীরা। নাটকটির নাম ‘প্রতিশোধ’। নাটকটির গল্পও মান্নান হীরার।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও লাক্স তারকা মিম মানতাসা। নাটকটি নিয়ে নাঈম বলেন, ‘এমন গল্পে কাজ করতে অন্য রকম ভালোলাগা কাজ করে। কারণ মুক্তি যুদ্ধের সময়কার এবং পরবর্তী পরিস্থিতি কিছুটা হলেও অনুধাবন করা যায়।’

মিম মানতাসা বলেন, নাটকটির পরিচালক মান্নান হীরা। দারুন ইমোশনাল একটি গল্প। কারণ গল্পটি মুক্তিযুদ্ধের। ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রচার হবে নাটকটি। নাটকটিতে কাজ করে অন্য রকম ভালোলাগা কাজ করেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। নাটকটি দেখার সময় মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতি চোখের সামনে ভেসে উঠবে দর্শকদের।

১৬ ডিসেম্বর নাটকটি কোন একটি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.