Thursday, August 20

বিজয় দিবসে রুবা ক্লিনিকের দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গরিব দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার রুবা ক্লিনিক কর্তৃপক্ষ।

আজ সোমবার বিজয় দিবসের দিন বাগআঁচড়া সাতমাইলস্থ রুবা ক্লিনিকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডা.এস এম আহসান হাবিব রানা ও তার সহধর্মিনী ডা. জেরিন আফরোজ নিপু।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শার্শা উপজেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ হযরত মাওলানা খায়রুল আলম।

রুবা ক্লিনিকের সত্বাধিকারি ডা. এস এম আহসান হাবিব রানা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসের দিন গরীব ও দুঃস্থ মানুষের জন্য ‘ফি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। সর্বসাধারনের জন্য ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে তবে দুস্থদের জন্য ফ্রি পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.