Friday, November 6

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতায় কাজেম আলী স্কুল এন্ড কলেজ বিজয়ী

0

কাজী মাহাদী কবির: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে আন্তঃ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তি তর্ক’। নতুনভাবে আয়োজিত এই প্রতিযোগিতা গত শনিবার ২৩ ডিসেম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেন গুপ্ত।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, ব্যাংকার শাহদাত ইবনে মাজেদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহ সভাপতি ব্যাংকার সাইফ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, দৈনিক প্রথম আলোর সিনিয়র সহ সম্পাদক আশরাফ উল­াহ রুবেল ও দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত।

উদ্বোধনের পরপরই দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে “ মানহীনতা নয়, মানসিকতাই স্বদেশি পণ্য ব্যবহারে অন্তরায়” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কাজেম আলী স্কুল এন্ড কলেজ। ব্যাপক প্রতিদ্ব›িদ্বতার পর কাজেম আলী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীরা বাওয়া স্কুলের শিক্ষার্থীদের পরাজিত করে। বিজয়ী ৩ শিক্ষার্থী হলো যথাক্রমে ৮ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবদুর রহিম, ৮ম শ্রেণীর ছাত্রী ইস্রাতুল নেছা তুষার এবং নবম শ্রেণীর ছাত্র মো. মোস্তফা কবির সায়েম। তাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে তুখোড় তার্কিক হিসাবে গড়ে তুলেন শিক্ষক ও স্কুল শাখার বিতর্কের প্রশিক্ষক মিসেস মুনমুন জাহান।

বিতর্কে বিজয়ী হওয়ার পর পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক বলেন, শুধু বই নয়, জ্ঞান এবং মেধায় সমৃদ্ধ হয়ে আগামী প্রজন্মকে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য তৈরী হতে হবে।

অধ্যক্ষ গিয়াসউদ্দিন বলেন, আমরা এমন শিক্ষার্থী তৈরী করব যারা সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচিত হবে।
উলে­খ্য, প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় নিয়মিতভাবে এই বিতর্ক প্রতিযোগতা চট্টগ্রাম কেন্দ্রে থেকে প্রচারিত হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.