Thursday, August 27

বিদেশ যেতে বাধা নেই ধর্ষক সাফাতের

0

রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের বিদেশে যেতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. খাদেম উল কায়েশ গত ৭ নভেম্বর তার জামিনের আদেশ দেন।
২০১৭ সালের ১১ মে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাফাতের গত বছর ২৯ নভেম্বর একই বিচারক জামিন মঞ্জুর করেন। প্রায় আড়াই মাস কারামুক্ত থাকার পর রাষ্ট্রপক্ষের আবেদনে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি একই বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.