দ্বীন মোহাম্মদ : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তিলিপ গ্রাম সমিতির উদ্যোগে এবং উপজেলার ৬নং হাসানপুর অফিসের অর্থায়ন ও নাঙ্গলকোট স্শ্যোাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও নাঙ্গলকোট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর বাস্তবায়নে গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় তিলিপ দরবার শরীফ দ্বীনিয়া মাদ্রাসা ময়দানে বিনামূল্যে গৃহপালিত গবাদি পশুদেরকে ২টি মারাত্নক রোগ- তড়কা ও খুরা রোগের টিকা দান কর্মসূচি পালিত হয়েছে।
এতে তিলিপসহ আশপাশ এলাকার অনেক কৃষকেরা গবাদিপশু নিয়ে এসে টিকা গ্রহন করায়। অফিস থেকে বলা হয় এ উদ্যোগ প্রতি মাসেই বিভিন্ন গ্রামে প্রচলন থাকিবে।
এতে উপস্থিত ছিলেন-জেলা এসডিএফ কর্মকর্তা এ,কে,এম শরীফ উল্লাহ, প্লাষ্টার কর্মকর্তা পুলক কুমার সরকার, সি,এফ (এসডিএফ) হাসানুল বান্না, বি,এফ, এ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাছান আহম্মদ।