Monday, August 24

বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ১৮৩ যাত্রীর জরিমানা

0

লালমনিরহাট প্রতিনিধি: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৮৩ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৮৩ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৮৭ হাজার ৫শ’ টাকা ভাড়া আদায় করা হয়। এ সময় ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.