Tuesday, September 15

বিপনি বিতানের প্রজন্মধারা ও বি-ব্লক সমন্বয় কমিটি সাথে চউক চেয়ারম্যানের মতবিনিময় সভা

0

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের সাথে চউক ভবনের কনফারেন্স হলে বিপনি বিতানের প্রজন্মধারা ও বি-ব্লক সমন্বয় কমিটির মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় বিপনি বিতানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন প্রজন্মধারার মোহাম্মদ নিজাম উদ্দীন শারুদ, রনি সাহা, রেজাউল করিম সেন্টু, মাহবুবুল হক চৌং, শহীদুল ইসলাম, মুশফিকুর রহমান ফাহিম, লোকমান হোসেন এবং বি- ব্লক প্রতিনিধি এস এম সমীর উদ্দীন, মোহাম্মদ আইয়ুব, আকতার হোসেন, ও আরো কয়েকজন। বিপনি বিতানের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে প্রজন্মধারা ও বি- ব্লকের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে এক স্মারক লিপি পেশ করেন।

সবার বক্তব্য শুনে চেয়ারম্যান মহোদয় আশ্বাস প্রদান করেন। বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা করেন, সংগঠনের সকলের কল্যাণার্থে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
আগামী দিনে বৃহত্তর কর্মসূচীতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঐতিহ্য মন্ডিত এই বিপনি বিতানের সর্বস্তরকে ঢেলে সাজানোর তাগিদে কাজ করার আহ্বান জানান প্রজন্মধারা নেতৃবৃন্দকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.