দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে রাজশাহী কিংসের হয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দেখা যাবে বাঁ-হাতি এই পেসারকে।
বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বল করেছেন ‘কাটার মাস্টার’। তার টানা বোলিং পর্যবেক্ষণের পর রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদুল ইসলাম খান টিম ম্যানেজমেন্টকে আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এ বাঁ হাতি পেসারকে মাঠে নামানোর সবুজ সংকেত দিয়েছেন।
পয়েন্ট তালিকায় ভালো অবস্থায় নেই মুস্তাফিজের দল রাজশাহীর। সাত ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট তালিকায় তলানিতে অবস্থান করছে।