Friday, September 11

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপন সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দর

0

সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি : খালি জায়গায় গাছ লাগায় পরিবেশকে বাঁচায়, সবুজে বাঁচি সবুজ বাঁচাই,গ্রাম প্রাণ প্রকৃতি সাজাই-এই শ্লোগানকে সামনে রেখে সীতাকু-ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাধিক গাছ লাগিয়েছে সীতাকুন্ডের সাংবাদিকরা। সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এবারও সীতাকু- বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে।আজ সকাল ১০টায় সীতাকুন্ড পৌরসদরস্থ ঐতিহ্যবাহী কথাকলি হাই স্কুল থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
কথাকলি স্কুল থেকে শুরু করে দোয়াজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেশকার পাড়া, আলম সফি,গোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় এবং এলবিয়ন ইন্ডাষ্ট্রিজ এবং সীতাকুন্ডের আলোচিত সী-বিচ প্রায় ৫শতাধিক ফলজ বনজ ঔষধি গাছের চারা লাগানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু,উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, আজকের সূর্যোদয়ের রিয়াত প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ইউছুফ খাঁন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া বাকের, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়া,লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা,লায়ন আলী আকবর জাসেদ, এডভোকেট নাছির উদ্দিন,কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দেব, মাষ্টার নাছির উদ্দিন, সিরাজউদ্দৌলা বাবুল, সীতাকু- ব্লাড ডোনেট গ্রুপের আক্তার হোসাইল এলিট সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কাইয়ুম চৌধুরী, লিটন কুমার চৌধুরী, খায়রুল ইসলাম,সবুজ শর্মা শাকিল, নাছির উদ্দিন শিবলু, মোঃ দিদারুল আলম, মোঃ বাবলা মিয়া, কামরুল উদ্দিন, মুসলিম উদ্দিন, লিটন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.