বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে এ ডাকটিকেট অবমুক্ত করেন তিনি। স্মারক ডাকটিকেটটিরর মূল্য ১০ টাকা।
এ সময় প্রধানমন্ত্রী অনুষ্ঠান উদ্বোধন, খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। নতুন এ স্মারক ডাকটিকিটের মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ অনেকে।