Sunday, August 23

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সিএমপি কমিশনার

0

কাজী মাহদী হাছান: পুলিশ পরিদর্শক পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১১ জন পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্স এর সম্মেলন কক্ষে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।

এটি বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং পুলিশ বিভাগে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা পুলিশ সদস্যদেরকে পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে। পদোন্নতি প্রাপ্তরা হলেন পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক জনাব মোঃ কায়সার হামিদ, পুলিশ পরিদর্শক জনাব মোঃ লিয়াকত আলী, পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফরিদুল আলম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ শফিকুর রহমান, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মহিদুল আলম, পুলিশ পরিদর্শক জনাব সাহিদা আক্তার, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ কাইছার হামিদ, পুলিশ পরিদর্শক জনাব শিবেন বিশ^াস।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক জনাব শ্যামল কুমার নাথ (উপ-পুলিশ কমিশনার-সদর) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.