মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএম) এর নির্দেশ মোতাবেক ১৭ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক রাত্রী ১টায় ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুরের দাউদপুর বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার শূন্যলাইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কেজরা এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটক কৃত মাদক এর মুল্য প্রায় ২৮হাজার টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএম) সাথে আটকের বিষয়ে কথা বললে আটকের কথা জানান।