Thursday, September 3

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা

0

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সেভেন মার্ডারের ২৪ ঘণ্টা যেতে না যেতেই বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরাত কান্তি তঞ্চঙ্গ্যা(৫৮)।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আলী চিয়ং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বর্তমানে মরদেহ উপজেলা সদরে আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাইছড়ি আলিকিয়ং এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুরাত কান্তিকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুরাত কান্তির মৃত্যু হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। তবে এই বিষয়ে জেএসএসের কোনও নেতার বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.