Saturday, September 19

বিলুপ্তির পথে খোকসার ঐতিহ্যবাহী মৃ্ৎশিল্প

0

মিলন খান,খোকসা: কালের আবর্তে ক্রমেই বিলুপ্তির পথে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বিজ্ঞানের জয়যাত্রা, প্রযুক্তির উন্নয়ন ও নতুন শিল্প সামগ্রীর প্রসারের কারণে এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও অনুকূল বাজারের অভাবে এ শিল্প আজ সংকটের মুখে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো খোকসা উপজেলার বিভিন্ন গ্রামে নিয়োজিত মৃৎশিল্পিদের অধিকাংশ পাল সম্প্রদায়ের। একসময় এ গ্রামগুলো মৃৎশিল্পের জন্য খুবই বিখ্যাত ছিল। পরবর্তী সময়ে অন্য সম্প্রদায়ের লোকেরা মৃৎশিল্পকে পেশা হিসেবে গ্রহণ করলেও মাটির জিনিসপত্রের প্রতি প্রতিনিয়ত মানুষের আগ্রহ কমে যাওয়ায় অনেক পুরোনো শিল্পিরাও পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে বাজারে মৃৎশিল্পের স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম ও প্লাষ্টিকের তৈজসপত্র।

খোকসা উপজেলার শিমুলিয়া পালপাড়া গ্রামের শ্রী নীপেন পাল (৪৫) বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় এখন মাটি সংগ্রহে অনেক খরচ করতে হয় আমাদের।অনেক পরিশ্রম করে টিকে আছি আমরা।

এছাড়া বাপ দাদার পেশা বলে এখুনো ছারতে পারিনী। পরিবারের সবাই মিলে কাজ করি। কোন রকম দুমুট নুন ভাতের একটা ব্যবস্থা হয় হচ্ছে। সরকার যদি আমাদের উপর একটু সুনজর দেন বা কোন প্রকল্প বাস্তবায়ন করলে খোকসা উপজেলার মৃৎশিল্পের ব্যাপক প্রসার ঘটবে এবং এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের জীবন মানের উন্নয়ন ঘটবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.