Monday, September 7

বিশাল ব্যবধানে জয়ের পথে আওয়ামীলীগ

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পথে আওয়ামীলীগ। কয়েকটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ১৭৫টি আসনের মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ পেয়েছে ১৪৯টি আসন। জাতীয় পার্টি ২০টি এবং বিএনপি ৩টি আসন পেয়েছে।

একই সঙ্গে রবিবার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইসি কার্যালয় থেকে আরো কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর দেন।

রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। বিদেশী পর্যবেক্ষকরা জনগণের অংশগ্রহনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ ঘটে কয়েকটি কেন্দ্রে। প্রায় ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট বর্জনের খবর পাওয়া গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.