Tuesday, July 28

বিশ্বকাপের আগেই দূর হবে কাতার সংকট

0

শিগগিরই কাতারের কূটনৈতিক সংকট কেটে যাবে এবং ২০২২ সালের দেশটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল হুমকিতে পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ফিফা। সুইজারল্যান্ডে গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনটির প্রেসিডেন্ট।

ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্টিনো আশা প্রকাশ করে বলেছেন, কাতারের বিশ্বকাপের আরো সাড়ে পাঁচ বছর বাকি আছে, এর মধ্যে এ কূটনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ফিফা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেইসাথে কাতারের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের মধ্যে বড় ধরণের কূটনৈতিক যুদ্ধে কাতারকে কোনঠাসা করে রেখেছে সৌদি আরবসহ আরো কয়েকটি প্রধান আরব রাষ্ট্র। সন্ত্রাসবাদকে সহায়তা ও ইরানের সাথে সম্পর্কোন্নয়নের অভিযোগ এনে তারা দেশটির সাথে সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। যদিও কাতার তাদের অভিযোগ অস্বীকার করেছে।

কাতার ২০২২ সালে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে। এর প্রস্তুতি হিসেবে দেশটি বিভিন্ন ধরণের খেলা নানা টুর্নামেন্টের আয়োজন করছে। সূত্র: দ্য এন আরব

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.