Sunday, August 9

বিশ্বজুড়ে করোনায় কমেছে শনাক্ত

0

বিশ্বজুড়ে করোনায় আকান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩২৫ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন। তবে এই দিন ১০ লাখ ৪৩ হাজার ৫২০ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। , সোমবার দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন।

বিশ্বেজুুুুুুুড়ে করোনায় রোগীর সংখ্যা ৫ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৭২৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৩৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮৭ জন।

আজ মঙ্গলবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন দক্ষিণ কোরিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯০ জন এবং করোনাজনিত অসুস্থতায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১৮ জনের। আর রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৭ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৯১ জন।

সোমবার বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৬৫১ জন, ‍মৃত ১৫০ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১৮০ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ১৪২ জন), ফ্রান্স (মৃত ১৪৯ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৬৪৮), ইতালি (মৃত ১২৫ জন, নতুন আক্রান্ত ৩০ হাজার ৬৩০ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৭১৭ জন, মৃত ৪২ জন) এবং জাপান (নতুন আক্রান্ত ৪৮ হাজার ২৪২, মৃত ৩৮ জন)।

আগের দিন সোমবার (৪ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে এবং ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

a

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.