কাজী মাহাদী কবির : চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি ও চিটাগাং খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা করেছে দি রয়েল্স ক্লাব নামের একটি সংগঠন। সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত (৩১৪৭) ক্লাবটি গত ৭ জানুয়ারী (রোববার) চট্টগ্রাম নগরীর মুসলিম হলে দি রয়েলস ক্লাবের উদ্যোগে সৃজনশীল আইকন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সৃজনশীলতার বিকল্প নেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় এ ধারাটিমেধাবী জাতি গঠনে বিশেষ ভুমিকা রাখছে। শিক্ষার্থীরা এখন আগেরচেয়ে অনেক বেশি এগিয়ে। তাই সৃষ্টিশীল প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ।
নিয়াজ মোর্শেদ এলিট আরো বলেন, সৃজনশীল আইকনের এ বিশাল আয়োজনে উপস্থিত শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেও দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। দেশপ্রেমিকে সবার উপরে স্থান দিয়ে বিশ্বের আইকনে পরিণত হবে। এই সৃজনশীল প্রজন্মই আগামীর সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ড. মাসুম চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে সৃজনশীলতার বিকল্প নেই। সৃজনশীল শিক্ষায় প্রকৃত শিক্ষা অর্জনে সহায়ক হয়। সৃজনশীল শিক্ষার পাশাপাশি শিশুদেরকে বাস্তবসম্মত অভিজ্ঞতা অর্জনে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। পৃথিবীতে বিখ্যাত হতে হলে ক্ষমতাধর হতে হবে। এ সেই ক্ষমতার উৎস হচ্ছে সৃজনশীল মস্তিস্কে। সৃজনশীল আইকন শিক্ষার্থীদের মেধা বিকাশে এ মহৎ উদ্যোগ নেয়ায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকদের।
বঙ্গবন্ধুর উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. মুহম্মদ মাসুম চৌধুরী, শিক্ষায় অবদানে ড. মোহাম্মদ সানাউল্লাহ ও সাউথ ইস্ট কলেজ, সাংবাদিকতায় সাংবাদিক আলমগীর অপু ও তরুণ সাংবাদিকতায় সাংবাদিক মফিজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ১০৪০ হন শিক্ষার্থীর মধ্য থেকে একজন মেধাবী শিক্ষার্থীকে আইকন অব দ্যা ইয়ার-১৭ ইং ঘোষণা করা হয়।
দৈনিক মানব কন্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মফিজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সৃজনশীল আইকনের প্রধান নির্বাহী ওয়াসিম আহম্মেদ সাবির্ক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তিকার তানভীরুল মিরাজ রিপন ও উমেচিং মারমা উর্মি যৌথ সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলামিষ্ট ও গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, সাউথ এশিয়ান কলেজের সিইও আবদুল্লাহ আল মামুন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অনলাইন টেলিভিশন সিপ্লাস টিভির চেয়ারম্যান আলমগীর অপু প্রমূখ।