Tuesday, August 11

বিশ্বে মহামারী করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাড়ে ২০ লাখ, সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৫০৬ জন

0

মহামারী করোনা ভাইরাসে বিশ্বে দিনের পর দিন বেড়েই চলছে। সর্বশেষ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ ৪ হাজার ২৩২ জনে। আর এতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২৩২ জনে। সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৫০৬ জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও দেশটিতে। এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১০ হাজার ৩২৮ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জনের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.