Sunday, November 8

বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর প্রেমিকের বাড়ীতে অনশন

0

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: উপজেলার তালতলী পাড়াস্থ কন্যা তালতলী ডিগ্রী কলেজের বি,এ মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী পার্শ্ববর্তী ঠংপাড়া এলাকার পুত্র বরগুনা সরকারি কলেজের বি,এ মানবিক শাখার তৃতীয় বর্ষের ছাত্র শুশান্ত চন্দ্র শীলের বাড়ীতে বিয়ের দাবীতে ওই ছাত্রী ৩দিন ধরে অবস্থান করছে।

ওই ছাত্রী  জানান, উপজেলার ঠংপাড়া এলাকার শুনিল চন্দ্র শীলের পুত্র শুশান্ত চন্দ্র শীলের সাথে গত ৪বছর ধরে তার সাথে প্রেম বিনিময় চলছে। এক পর্যায় ওই ছাত্রীকে বিয়ে করার অঙ্গিকারে উভয়ের মধ্যে হয়েছে মন দেয়া-নেয়া। গত বছরের শেষের ছাত্রীর মামা তার বিয়ের সকল ব্যবস্থা করলেও ওই ছাত্রীর বাঁধায় অভিভাবকরা তাকে বিয়ে দিতে পারেনি।

সম্প্রতি ওই ছাত্রী তার প্রেমিক কলেজ ছাত্র শুশান্ত চন্দ্র শীলের বিয়ের আয়োজনের খবর শুনে ২৬ নভেম্বর প্রেমিকের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে অবস্থান করে। অবস্থানের ২য় দিনে ২৭ নভেম্বর সু কৌশলে ওই ছাত্রীকে বাইরে নামিয়ে খালি ঘরে তালা লাগিয়ে রাখে। পরে শুনিল চন্দ্র শীল তার স্ত্রী ও পুত্র শুশান্ত চন্দ্র শীলকে বরগুনার গোসাই বাড়ী পাঠিয়ে দিয়ে নিজে বাজারের একটি সেলুনের দোকানে থাকে। বিয়ের দাবীতে অনশনের ২য় দিন থেকে ওই ছাত্রী পার্শ্ববর্তী মিথুন চন্দ্র শীলের বাড়ীতে অবস্থান করছে।

শুনিল চন্দ্র শীল জানান, …. শীলের কন্যা কলেজ ছাত্রী তার কলেজ পড়ুয়া পুত্র শুশান্ত চন্দ্র শীলের সাথে বিয়ে বসার দাবীতে তার বাড়ীতে এসেছে। তবে উভয়ের মধ্যে প্রেম অথবা বিয়ের কোন অঙ্গিকার হয়েছে কি না তা তিনি জানেন না।

ছোটবগী ইউপি চেয়ারম্যান মুহাঃ তৌফিকউজ্জামান তনুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.