Thursday, September 10

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রীর আর নেই

0

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সোয়া সাতটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

ফজিলাতুন্নেসার আত্মীয় আসাদ রহমান সাংবাদিকদের বলেন, অসুস্থ হওয়ার আগে ফজিলাতুন্নেসা নড়াইলের বাড়িতেই বসবাস করে আসছিলেন। গত ২৭ অক্টোবর তাকে নড়াইল থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, হাড়ক্ষয়সহ নানা রোগে ভূগছিলেন। তিনি ৩ মেয়ে ও এক ছেলে সহ নাতী নাততি রেখে গেছেন।

বৃহস্পতিবার তাকে নড়াইলে তার বাবার বাড়ি সদরের ধুড়িয়া গ্রামে দাফন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.