বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হল রুমে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল প্রভোস্ট মো. জাফর ইকবাল খান পদত্যাগ করেছেন। বুধবার বেলা আড়াইটার দিকে তিনি পদত্যাহ করেন।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩০০ শিক্ষকের উপস্থিতিতে এক বৈঠকে তিনি এ পদত্যাগপত্র জমা দেন তিনি। বৈঠকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বুয়েট ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুয়েট শিক্ষক সমিতি। তারা আবরার হত্যায় প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে ভিসি সাইফুল ইসলামকে পদত্যাগ করার আহ্বান জানান।
এর আগে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ সমাবেশ থেকে বুয়েট ভিসির অপসারণ দাবি করা হয়।