Monday, August 31

বৃক্ষরোপনের উদ্দেশ্যে বাংলাদেশে এলো ভারতীয় ১০ সদস্যের সাইকেল র‌্যালি প্রতিনিধি দল

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ “দুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে” কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল র‌্যালি ও বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে বন্দর প্রেসক্লাব, বেনাপোল তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় ।

এসময় ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন। এরপর রাত্রে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরেরর দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে। এরপর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থলপথে সাইকেল যোগে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।

সবি মহল আরো বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারী সংস্থা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.