চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আজ রবিবার সকাল ১১.৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিমঝিম বৃষ্টির মধ্যেই মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
জানা গেছে মানব বন্ধনটি ছিলো, কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি সহ সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিখোঁজদের বের করে দেওয়াসহ কোটা সংস্কার আন্দোলন কর্মীদের চিকিৎসা ও দ্রুত প্রজ্ঞাপন জারি এবং আন্দোলনের উপর নির্যাতনকারীদের বিচারের উপর ভিত্তি করে মানব বন্ধনটি করা হয়েছে। পরে একটি র্যারি বের করে প্রথমে চবি প্রীতিলতা হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল হয়ে কলা ভবনের সামনে দিয়ে বিবিএ অনুষদ হয়ে ১২ টা ৪০ মিনিটের দিকে শহীদমিনারে আসে।
এসময় প্রক্টরিয়াল বডি সহ প্রচুর পুলিশ মোতায়েন ছিলো আন্দোলনটিতে। র্যালিটি শহীদমিনারে আসার পর ছাত্রলীগের কর্মীরা এসে আন্দোলনটি বাঞ্চালের চেষ্টা করে। এবং তারা আন্দোলনরত মেয়েদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আন্দোলনকর্মীরা ন্যাশনাল নিউজ২৪ কে জানিয়েছে ছাত্রলীগের কিছু মেয়েও তাদের লাঞ্চিত করার চেষ্টা চালায়। তারপর কিছু উপায়ন্তর না পেয়ে ঠিক সেই মুহুর্তে লীগের ছেলেমেয়েরা শিবির শিবির বলে মিছিল করে। তারপর আন্দোলনকর্মীদের সাথে ঝামেলা করার জন্য এগিয়ে আসে। সেসময় প্রক্টরিয়াল বডি বাধা দেয় লীগের নেতাকর্মীদের, কিন্তু এক পর্যায়ে তারা প্রক্টর এর কথা না শুনে দ্রুতবেগে ছুটে আসে আন্দোলনরত মেয়েদের দিকে । তবে শেষ পর্যন্ত প্রক্টর এর কথামত হলে চলে যায় ছাত্রলীগকর্মীরা। কিন্তু যাওয়ার পর পুনরায় ফিরে এসে ছাত্রলীগের ৩/৪ জন নেতাকর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
জানা গেছে তাদের মধ্যে রাব্বি নামের এক আন্দোলনরত শিক্ষার্থীকে বেদম মারধর করে গুরুতর আহত করে।