Friday, July 31

বৃষ্টিতে পরিত্যক্ত খুলনা-সিলেটের ম্যাচ

0

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের পঞ্চম আসরের খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের ম্যাচটি। টুর্নামেন্টের ১৫তম ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দু’দলকে।

ফলে ৬ খেলায় ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের শীর্ষে উঠলো সিলেট। আর ৫ খেলায় ২ জয় ও ২ হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো খুলনা।

আগামী ১৭ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে সিলেট। একই দিন সন্ধ্যায় চিটাগাংভাইকিংসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে খুলনা টাইটান্স।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.