Tuesday, August 25

বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

0

জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু শেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। অন্যদিকে, হার দিয়ে শুরু করা শ্রীলংকা পরের ম্যাচে জিতলেও শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় কিছুটা স্বস্তিতে লঙ্কানরা।

আজ নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে এশিয়ার এ দুইদল।
বাঘে-সিংহের এ লড়াই শুরু হবে ব্রিস্টলে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে আজকের ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। এরিমধ্যে বিশ্বকাপে দুই ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। শ্রীলঙ্কা-পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই তালিকায় যোগ হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও।
ব্রিস্টলের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেখানে।
আবহাওয়ার রিপোর্ট বলছে আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। এরপর ৬টার দিকে বৃষ্টি থামলেও সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিস্টলে।

বৃষ্টিতে যদি শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়ে যায় তাহলে সমস্যায় পড়বে বাংলাদেশ। এরিমধ্যে টানা দুই ম্যাচে হেরে ব্যাক ফুটে বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে রান রেটে বেশ পিছিয়ে রয়েছে টাইগাররা
(-)০.৭১৪ রান রেট নিয়ে অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য তাই এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আজ খেলা না হলে সমান ১ পয়েন্ট করে পাবে দুই দল।
আবহাওয়া ঠিকঠাক থাকলে আজকের ম্যাচে ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও লাসিথ মালিঙ্গার উপর। দুজনের খেলার ধরন কিছুটা পার্থক্য হলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচে বরাবরই এই দুজনের আলাদা দায়িত্ব পালন করতে দেখা যায়। যদিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তবে এ দুজন ম্যাচের মোমেন্টাম যেকোন সময় পাল্টে দিতে পারেন।

২০১ ওয়ানডে খেলে ৫ হাজার ৯৭৭ রান করেছেন সাকিব আল হাসান। গড় ৩৬.৬৬, সেঞ্চুরি আটটি। কিন্তু লংকার বিপক্ষে ২২ ম্যাচে রান ৬০৭, ৩৩.৭২ গড়; কোনো সেঞ্চুরি নেই।
একই অবস্থা লাসিথ মালিঙ্গার। ক্যারিয়ারে ২২০ ওয়ানডে খেলে তার উইকেট ৩২৫টি। ইনিংসে ৫ উইকেট আছে আটবার, ৪ উইকেট ১০ বার। ক্যারিয়ারের তুলনায় বাংলাদেশের বিপক্ষে তিনি অনেকটাই বিবর্ণ। ২৮ ওয়ানডে খেলে উইকেটসংখ্যা ২৪টি। ৪ উইকেট একটি, ৫ উইকেট নেই একটিও।

যার যার জায়গা থেকে সাকিব আর মালিঙ্গা অপর দলের বিপক্ষে ক্যারিয়ার তুলনায় অনুজ্জ্বল। তবে, সবসময় তারা ম্যাচের চিত্র ঘুরিয়ে দিতে সক্ষম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.